কৃষির আধুনিক তথ্য ও প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দেশে প্রথমবারের মতো ‘কৃষি ভলান্টিয়ার’ সংগ্রহ ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ-এর পরিকল্পনা ও সহযোগিতায় এ কর্মসূচির যাত্রা শুরু হয়।
উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র, ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‘কৃষি ভলান্টিয়ার’ হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, “কৃষি ভলান্টিয়াররা কৃষি অফিস ও কৃষকের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন। তারা প্রত্যন্ত অঞ্চলে কৃষির নতুন তথ্য, প্রযুক্তি ও পরামর্শ পৌঁছে দেবেন। এর ফলে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন খরচ কমানো সম্ভব হবে।”
এ সময় ডা. কল্লোল বড়ুয়া বলেন, খামার ব্যবস্থাপনা, গবাদিপশুর চিকিৎসা, টিকাদান ও খাদ্য নিরাপত্তা বিষয়ে ভলান্টিয়াররা খামারিদের সহযোগিতা করবেন।
অন্যদিকে মোতাছিম বিল্লাহ জানান, পুকুরে মাছ চাষ, রোগ নির্ণয় এবং আধুনিক মৎস্য প্রযুক্তি সম্প্রসারণেও কৃষি ভলান্টিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও গতিশীল হবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |