| বঙ্গাব্দ
ad728
ad728

২৭ বছর পর ডিএনএ পরীক্ষায় পিতার স্বীকৃতি পেলেন সন্তান

রিপোর্টারের নামঃ এরশাদ মুন্না
  • আপডেট টাইম : 09-06-2026 ইং
  • 314 বার পঠিত
২৭ বছর পর ডিএনএ পরীক্ষায় পিতার স্বীকৃতি পেলেন সন্তান
ছবির ক্যাপশন: লিগ্যাল এইডের মধ্যস্থতায় ২৭ বছর পর পিতার পরিচয় ফিরে পেলেন এক যুবক।

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসের সফল মধ্যস্থতায় ২৭ বছর পর এক যুবক তার জৈবিক পিতার পরিচয় ফিরে পেয়েছেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পিতা-পুত্রের সম্পর্ক নিশ্চিত হওয়ায় দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।

জানা যায়, যুবকের জন্মের আগেই তার পিতা বিদেশে চলে যান। পরবর্তীতে মা-বাবার বিবাহবিচ্ছেদ হলে তার মা অন্যত্র বিয়ে করেন। ফলে শৈশব থেকেই তিনি মামার কাছে বড় হন এবং নিজের পিতার পরিচয় সম্পর্কে নিশ্চিত ছিলেন না।

২০২৪ সালে তিনি চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন। এ সময় অভিযুক্ত পিতা ডিএনএ পরীক্ষা ছাড়া তাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে সুব্রত দাশ-এর তত্ত্বাবধানে জেলা লিগ্যাল এইড অফিসের সহযোগিতায় দুইজন প্যানেল আইনজীবীর মাধ্যমে মা, বাবা ও সন্তানের ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়।

সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষার প্রতিবেদন জেলা লিগ্যাল এইড অফিসে হস্তান্তর করে। প্রতিবেদনে ৯৯.৯৯ শতাংশ নিশ্চিতভাবে তাদের জৈবিক পিতা-পুত্র সম্পর্কের প্রমাণ পাওয়া যায়।

সমঝোতার অংশ হিসেবে পিতা তার ছেলেকে পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন। তিনি এলাকাবাসীর সামনে আনুষ্ঠানিকভাবে ছেলেকে নিজের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেবেন এবং উত্তরাধিকার সংক্রান্ত অধিকারও নিশ্চিত করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এই সফল মধ্যস্থতার ঘটনায় পিতা ও পুত্র উভয়েই আবেগাপ্লুত হয়ে জেলা লিগ্যাল এইড অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর