| বঙ্গাব্দ
ad728
ad728

কর্ণফুলীতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 08-04-2026 ইং
  • 16282 বার পঠিত
কর্ণফুলীতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
ছবির ক্যাপশন: কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাত ১২টা ৫ মিনিটের দিকে শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় জামালের বাড়ির পাশের ইব্রাহিমের দোকানের সামনে সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মোঃ শামিউর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মোঃ ইয়াছিন (২৬) নামে এক যুবককে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজসহ আটক করা হয়। তিনি শিকলবাহা বাংলাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ইয়াছিনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর