বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে রাউজানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান তাঁকে আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটিসহ নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা। উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
ভালুকা উপজেলা চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে একসঙ্গে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতারা। বিরল এই দৃশ্যকে দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে।
চট্টগ্রাম ক্লাবে সিএসসিআর’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং ত্রৈমাসিক প্রকাশনা ‘সিএসসিআর কানেক্ট’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পবিত্র রমজান সংযম, ত্যাগ ও মানবিকতার মাস। রোজাদারদের মাঝে ইফতার বিতরণ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তিনি।
সংসদীয় দলের নেতা নির্বাচনের কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপতির কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ফল ঘোষণার পর তিনি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
নোয়াজিশপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা চালিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি সহিংসতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে ভুয়া ‘ভোটার সম্মানী রশিদ’ ছড়িয়ে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন প্রশাসন।
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, দেশের বাস্তব উন্নয়ন ও জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগকালে তিনি বাকলিয়ার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
পর্যটনখাত হতে পারে ব্লু ইকোনমির অন্যতম অনুষঙ্গ। অপরদিকে সোনাইছড়িতে অবস্থিত শীপ ইয়ার্ড এবং কলকারখানা সীতাকুন্ড তথা দেশের অর্থনীতির প্রাণ।