সীতাকুণ্ড প্রতিনিধি: ঘুমের ঘোরে বেপরোয়া গতিতে অ্যাম্বুলেন্স চালাচ্ছে চালক ।
হঠাৎ এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি পুকুরে। পরে স্থানীয়রা অ্যাম্বুলেন্স চালককে আহত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয়রা খবর দিলে বার আউলিয়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে। রবিবার সকাল বেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের মগ পুকুর পাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ঢাকা মুখি একটি এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে করে পড়ে যায়। কিন্তু অ্যাম্বুলেন্সে কোন রোগী ছিল না। অ্যাম্বুলেন্সটি পুকুরের অনেকাংশ ডুবে যায়। চালককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঘুমের ঘোরে গাড়িটি চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
অ্যাম্বুলেন্সটির বড় ধরনের ক্ষতি হয়নি। উদ্ধারকাজ শেষে দুপুরে চালক নিজেই গাড়িটি চালিয়ে গন্তব্যের দিকে চলে যান।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |