| বঙ্গাব্দ
ad728
ad728

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল ভোটার সমস্যার কথা তুলে ধরে তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার আবু সুফিয়ানের

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 08-01-2026 ইং
  • 29535 বার পঠিত
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল ভোটার সমস্যার কথা তুলে ধরে তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার আবু সুফিয়ানের
ছবির ক্যাপশন: খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন বিএনপি নেতা আবু সুফিয়ান।

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদে জুহুর সড়ক ও জনপদ বিভাগের বিভাগীয় জামে মসজিদ, রহমতগঞ্জ, চট্টগ্রামে আয়োজিত এই দোয়া মাহফিলে সড়ক ও জনপদ ঠিকাদার সমিতি এবং গণপূর্ত ঠিকাদার সমিতির নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু এবং উপদেষ্টা মোহাম্মদ মহসিন, একরামুল হক ছুট্টু, সৈয়দ আবুল বশর ও নুরুল আলম।

এছাড়া সড়ক ও জনপদ ঠিকাদার সমিতির সভাপতি ইউনুস চৌ হাকিম, সাধারণ সম্পাদক জামাল মোর্শেদ মুন্না, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল জলিল, এম এ হামিদ, মোহাম্মদ সিরাজদৌল্লা, মোহাম্মদ আলাউদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণপূর্ত ঠিকাদার সমিতির পক্ষ থেকে সভাপতি ওসমান আলী সেগুন, সাধারণ সম্পাদক তানভীর ইসলাম মামুন, সৈয়দ আবুল বশর, একরামুল হক ছুট্টু, খলিল, মোহাম্মদ আনাছ, ইমতিয়াজ আহমেদ অপু, মোহাম্মদ মহসিন, বাপ্পি ও রনি উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন,

“মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপসহীনভাবে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন।”

চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন,

“এই এলাকার মানুষের প্রধান সমস্যা হলো কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপদ বসবাস ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়া। দীর্ঘদিন ভোটাধিকার না থাকায় জনগণের কণ্ঠস্বর চাপা পড়ে গেছে। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই এসব সমস্যার সমাধানে কাজ করবো।”

তরুণদের বিষয়ে তিনি বলেন,

“তরুণরাই দেশের ভবিষ্যৎ। কিন্তু আজ তারা বেকারত্ব ও অনিশ্চয়তায় ভুগছে। আমরা তরুণদের জন্য কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি এবং মেধাভিত্তিক রাজনীতির পরিবেশ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে।

দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরাম। শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর