| বঙ্গাব্দ
ad728
ad728

রাঙ্গুনিয়ায় পানিতে পড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ডা. এটিএম রেজাউল করিম

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 25-10-2025 ইং
  • 100841 বার পঠিত
রাঙ্গুনিয়ায় পানিতে পড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ডা. এটিএম রেজাউল করিম
ছবির ক্যাপশন: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পানিতে ডুবে দুই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মোস্তফা জাহেদ, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পানিতে ডুবে দুই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়া ইউনিয়নের আনুমিয়া হাজী দক্ষিণ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে গিয়ে অসাবধানতাবশত তিন শিশু পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

শোকাহত পরিবারের পাশে ডা. এটিএম রেজাউল করিম


দুর্ঘটনার পরদিন শনিবার (২৫ অক্টোবর) সকালে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থিত প্রার্থী ও পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিম।


তিনি নিহত শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে তিনি শিশুদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন।


এ সময় ডা. রেজাউল করিম বলেন,“এই দুর্ঘটনায় আমরা সবাই গভীরভাবে মর্মাহত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং জান্নাতে ওই শিশুদের স্থান দান করেন।”


এলাকাজুড়ে শোকের ছায়া শিশুদের অকাল মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাধারণ মানুষ নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর