| বঙ্গাব্দ
ad728
ad728

কর্ণফুলী ড্রাই ডক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে তিন প্রতিমন্ত্রী

রিপোর্টারের নামঃ সগীর মাহমুদ
  • আপডেট টাইম : 16-05-2026 ইং
  • 5432 বার পঠিত
কর্ণফুলী ড্রাই ডক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে তিন প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন: চট্টগ্রামের কর্ণফুলী ড্রাই ডক অ্যান্ড জেটি লিমিটেড পরিদর্শন করছেন তিন প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চট্টগ্রামের শিল্প ও নৌ খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাই ডক অ্যান্ড জেটি লিমিটেড পরিদর্শন করেছেন সরকারের তিন প্রতিমন্ত্রী।

শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তারা প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা, চলমান কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা ঘুরে দেখেন।

পরিদর্শনকারী প্রতিমন্ত্রীরা হলেন-নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সকাল সাড়ে ১১টার দিকে তারা কর্ণফুলী ড্রাই ডকে পৌঁছে প্রতিষ্ঠানটির জেটি, বিভিন্ন অবকাঠামো, নির্মাণাধীন প্রকল্প এবং কারিগরি কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ড্রাই ডকের সক্ষমতা, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীদের অবহিত করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের নৌ ও শিল্পখাতের উন্নয়নে কর্ণফুলী ড্রাই ডকের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন বিভাগের সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর