| বঙ্গাব্দ
ad728
ad728

পাহাড়তলীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 24-09-2025 ইং
  • 101638 বার পঠিত
পাহাড়তলীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবির ক্যাপশন: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটে দুলালাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ধরা হয়।


অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন ও তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন। তাদের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান ও এসআই আবদুল্লা আল রিয়াদের নেতৃত্বে যৌথ ফোর্স উপস্থিত ছিলেন।


গ্রেফতারকৃত আসামি মো. ফজর আলী (পিতা-মৃত নজু মিয়া, মাতা-সালেহা খাতুন, দুলালাবাদ ফিরোজ শাহ, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম) অর্থঋণ জারী মামলা নং-৮০৫/২৩, ধারা-৩৪ অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী সাজাপ্রাপ্ত ছিলেন।


গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে সব পলাতক আসামিকে আইনের আওতায় আনা যায়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর