চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে প্রথম সফরে এসে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচির উদ্বোধন করেন জামায়াত এমপি শাহজাহান চৌধুরী। পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে অংশ নেন তিনি ও দলীয় নেতাকর্মীরা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
সাতকানিয়া-লোহাগাড়ার মানুষকে নিজের পরিবার উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও মানবিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা মার্কায় একটি ভোট চান তিনি।
আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন নিয়ে কারও সন্দেহ থাকার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়ে নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে জামায়াতের অবস্থান পরিষ্কার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সম্মতি প্রয়োজন জানিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোট চুরি ও কেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম–৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান ভোটারদের সমস্যা তুলে ধরে তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) গঠিত হলেও জোটটির শীর্ষ নেতা আনোয়ার হোসেন মঞ্জু, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশীদ এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে জোটভুক্ত দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জাতীয়তাবাদী দলের (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার উপলক্ষে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে চলা স্পেশাল ট্রেনে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা ট্রেন চলাচল বন্ধ করে প্রতিবাদ করেন। পরে প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের নাম প্রকাশ ও বিচার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমিরের আয়োজনে পাহাড়ে ভোজন পিকনিকে দল-মত নির্বিশেষে হাজারো মানুষের সমাগম ঘটে । শনিবার দুপুরে উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে "পাহাড় ভোজন" পিকনিকের আয়োজন করা হয়।