| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকে রগ কেটে হত্যা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 09-04-2026 ইং
  • 13880 বার পঠিত
সীতাকুণ্ডে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকে রগ কেটে হত্যা
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে এক মোহাম্মদ শামীম নামে যুবককে পিটিয়ে রগ কেটে হত্যা অভিযোগ উঠেছে।

সীতাকুণ্ড প্রতিনিধি :‎চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে এক মোহাম্মদ শামীম নামে যুবককে পিটিয়ে রগ কেটে হত্যা অভিযোগ উঠেছে।  তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে।  নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। ‎বুধবার রাতে তার শশুরবাড়ি উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকায় শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়েও রকেটে হত্যা করা হয়। পুলিশ ও পরিবারের দাবি করছে পূর্ব শত্রুতার জেরে তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

‎‎নিহতের ভাই মোঃ সেলিম জানান অনেক অভাব অনটনের দিন কাটছে শামীমের। দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ করার কারণে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাপরে বাড়িতে যান। শামীমও সন্ধ্যায় ওখানে (শশুরবাড়ি) যান।

‎রাত আটটার সময় শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাকে স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীরা শশুরঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে। পরে লাশ বেড়িবাঁধ তলতলা নাম স্থারে ফেলে রেখে যায়। 

‎‎তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব ছিল তাদের। পূর্বশত্রুতার জেরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে হত্যা করে জাফর ও ইরানরা।

‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন,  হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না বলে জানান ।

‎‎তিনি আরো বলেন, যারা হত্যা করেছে আর যে হত্যার শিকার হয়েছে তাদের কারো পূর্বের রেকর্ড ভালো না। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ টি কাজ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর