| বঙ্গাব্দ
ad728
ad728

কর্ণফুলীতে ২ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 29-03-2026 ইং
  • 94897 বার পঠিত
কর্ণফুলীতে ২ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ছবির ক্যাপশন: কর্ণফুলীতে ২ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে (ডিবি-বন্দর) বিভাগ।

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে (ডিবি-বন্দর) বিভাগ।

শুক্রবার (২৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি (বন্দর) সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মো. মিন্টু (৫০) ও মো. তোফাজ্জেল হোসেন (৫৫) নামের দুইজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের এক্স-নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া গ্রেফতার মিন্টুর বিরুদ্ধে পূর্বে ঢাকার মোহাম্মদপুর থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর