| বঙ্গাব্দ
ad728
ad728

জামায়াতে ইসলামী দেশবিরোধী রাজনীতি করে না: অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 27-09-2025 ইং
  • 101027 বার পঠিত
জামায়াতে ইসলামী দেশবিরোধী রাজনীতি করে না: অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী
ছবির ক্যাপশন: পিআরসহ ৫ দফা দাবিতে আনোয়ারা–কর্ণফুলী জামায়াতের বিক্ষোভ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের রাজনীতি করে, জনগণের মানসিকতা বুঝে রাজনীতি করে। দেশবিরোধী বা জনগণবিরোধী রাজনীতি জামায়াতে ইসলামী কখনো করেনি, এখনও করে না।”


 শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কর্ণফুলী উপজেলার বড় উঠান রাস্তার মাথা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কর্ণফুলী টানেল সংযোগ সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়। আনোয়ারা–কর্ণফুলী জামায়াতে ইসলামী আয়োজিত এ কর্মসূচিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা গণদাবি তুলে ধরা হয়। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী আরও বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে এ সরকার গঠিত হয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জনগণ আর কাউকে বিশ্বাস করবে না। জনগণ এখন অনেক সচেতন, তারা ভালোভাবেই জানে কারা দেশের মঙ্গল চায়।”


সমাবেশে দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক বলেন, “জামায়াত-শিবিরকে জেল-ফাঁসি, খুন-গুম দিয়েও দমন করা যায়নি। অথচ কেউ কেউ বলে, তাদের নেতাকর্মীদের প্রশ্রয়ে জামায়াত-শিবির টিকে আছে। সত্য হলো, জামায়াত-শিবির কখনো বাসস্ট্যান্ড–ট্যাম্পুস্ট্যান্ডে চাঁদাবাজি করেনি, নিজেদের দ্বন্দ্বে একজনও নিহত হয়নি। বরং শতাধিক নেতাকর্মী অন্যদের হাতে খুন হয়েছে।”


তিনি আরও দাবি করেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস–চাঁদাবাজিমুক্ত দেশ গড়ে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি কায়েমের কাজ করে যাচ্ছে।”


 


সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাষ্টার আব্দুল গনি এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকা। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী শিক্ষা ও গবেষণা সম্পাদক ইসমাইল হক্কানি, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছারসহ জামায়াত ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর