চট্টগ্রাম: তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, চান্দগাঁও শাখার উদ্যোগে স্নিগ্ধ ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৫।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শাখা প্রধান মোঃ শাহজালাল এবং স্বাগত বক্তব্য রাখেন শাখা প্রধান মোঃ তরিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন বরেণ্য ইসলামিক স্কলার ড. আ ক ম আব্দুল কাদের, প্রফেসর, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ড. শাফী উদ্দীন মাদানী, প্রফেসর, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
ড. আবুল কালাম, সহযোগী অধ্যাপক, সায়েন্সেস অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
আ. ন. ম. রাশেদুল ইসলাম সায়েম, সিনিয়র ডিরেক্টর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন ড. মীম আতিকুল্লাহ, ভাইস চেয়ারম্যান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা।
এছাড়া চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার প্রধানগণও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অনুপ্রেরণা সঞ্চার করেছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |