বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় নেত্রী রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও দলের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নেতাকর্মীদের এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। ভবিষ্যতেও দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থান বজায় রাখবে বলেও জানানো হয়।
এ বিষয়ে রুমিন ফারহানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |