চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একই পরিবারের ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ প্রায় ৩২ হাজার টাকা।
পুলিশ জানায়, ৬ এপ্রিল দিবাগত রাতে পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে পলাতক আসামি হারেজা বেগম (৪৩)কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বামী আব্দুর রহিমসহ একই পরিবারের আরও সদস্যদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
পরবর্তীতে ধারাবাহিক অভিযানে হিলভিউ এলাকার একাধিক বাসায় তল্লাশি চালিয়ে ৪ হাজার, ৪ হাজার এবং ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় পরিবহনের রিসিট, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |