| বঙ্গাব্দ
ad728
ad728

এনসিপি ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই: সারজিস আলম

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 27-10-2025 ইং
  • 82501 বার পঠিত
এনসিপি ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই: সারজিস আলম
ছবির ক্যাপশন: নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় বক্তব্য রাখছেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনীতিতে শুধুমাত্র একটি সংখ্যাগত দল হতে আসেনি বলে মন্তব্য করেছেন সংগঠনের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করবে—হয় সরকারে থেকে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে।


রোববার (২৬ অক্টোবর) রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সারজিস আলম বলেন,“জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকবো, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবো। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই।”


তিনি আরও বলেন,“আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি-জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। সেখানে এনসিপির উপস্থিতি ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, এবং কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয় প্রমুখ।


সভায় বক্তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জাতীয় রাজনীতিতে এনসিপির অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর