কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতের দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবাসহ সিএনজিটিতে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ইয়াবা, সিএনজি এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |