| বঙ্গাব্দ
ad728
ad728

জীবন দিয়েও সন্তানকে বাঁচাতে পারলেন না মা

রিপোর্টারের নামঃ ‎এস এম ইকবাল হোসাইন, ‎সীতাকুণ্ড প্রতিনিধি
  • আপডেট টাইম : 16-05-2026 ইং
  • 5615 বার পঠিত
জীবন দিয়েও সন্তানকে বাঁচাতে পারলেন না মা
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডের বিএমএ গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মা ও শিশুকন্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে।

সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়া দুই বছরের কন্যা শিশুটিকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় মা তারিন আক্তার (২৮)। এই ঘটনায় তার মেয়ে ইয়াসাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেও মারা যায়। নিহত তারিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাহাড়িয়াকান্দি এলাকার মো জাকির হোসেনের মেয়ে।

‎শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিলেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারিন আক্তার শুক্রবার স্বামী ও ২ বছর বয়সী সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ভাটিয়ারীতে একটি মেলায় বেড়াতে এসেছিলেন। রাতে বাসায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। শিশুসন্তানকে মাঝখানে বসিয়ে পেছনে বসেছিলেন তারিন। তবে অসাবধানতাবশত শিশুটি মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় সন্তানকে বাঁচাতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। । আহত শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, তারিন অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল একজন কর্মী ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিজের জীবন দিয়েও আদরের মেয়েকে বাঁচাতে পারলো না।

‎‎বার আউলিয়া হাইওয়ে থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্ত করা যায়নি কিন্তু চেষ্টা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর