| বঙ্গাব্দ
ad728
ad728

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়া পাচারের আগে নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 16-02-2026 ইং
  • 149133 বার পঠিত
টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়া পাচারের আগে নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার
ছবির ক্যাপশন: টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া পাচারের শিকার নারী, পুরুষ ও শিশুরা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় কুখ্যাত মানব পাচারকারী মো. আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদামঘরে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে উক্ত বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে গুদামঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক রাখা ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

পরে উদ্ধারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর