| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে ৫০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 81064 বার পঠিত
চট্টগ্রামে ৫০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবির ক্যাপশন: টেকনাফের বাসিন্দা মো. জাবেদকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের, আদালতে প্রেরণ

চট্টগ্রাম মহানগর পুলিশের আকবরশাহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ এপ্রিল বিকাল সাড়ে চারটায় আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নির্দেশে এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন ও এএসআই গৌতম চক্রবর্তীর নেতৃত্বে থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সঙ্গীয় পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ নজরদারির মাধ্যমে সিডিএ ১ নং পুলিশ বক্সের সামনে টেকনাফ জেলার লেদা গ্রামের মো. জাবেদ (২৫) নামে এক যুবককে আটক করা হয়।

তার দেহ তল্লাশিতে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী স্বীকার করেছে যে, মাদক পরিবহনের উদ্দেশ্যে এসব ইয়াবা বহন করছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান ক্রমাগত চালিয়ে মাদকদ্রব্যের বিস্তার রোধে কাজ অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর