| বঙ্গাব্দ
ad728
ad728

বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণে নরসিংদী প্রেস ফোরাম

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 16-10-2025 ইং
  • 162972 বার পঠিত
বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণে নরসিংদী প্রেস ফোরাম
ছবির ক্যাপশন: বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণে নরসিংদী প্রেস ফোরাম

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী : “শিক্ষার আলো, সবুজের হাতছানি, গড়বো মোরা সুন্দর আগামী” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলার সাংবাদিক সংগঠন নরসিংদী প্রেস ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করা হয় । 

বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দিনব্যাপী রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এমএইচ প্রতিবন্ধী বিদ্যালয় এবং ১২০নং করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ফোরামের সভাপতি খন্দকার আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক, সহ-সভাপতি মোস্তফা খান, সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ এস.এম. শরীফ, সম্মানিত সদস্য আল-আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও ফলদ বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দঘন পরিবেশে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর