চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা এলাকায় অভিযান চালিয়ে পৃথক দুই হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র্যাব-৭)।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাহাড়তলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল কুদ্দুছ (৩৫)। তিনি স্থানীয়ভাবে কুদুরুস নামেও পরিচিত। তার বাড়ি রাঙ্গুনিয়ার রাজানগর ওস্তাপাড়া এলাকায়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আব্দুল কুদ্দুছ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছেন। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি রাঙ্গুনিয়া থানা এলাকায় দায়ের করা একটি হত্যা মামলার পাশাপাশি কাউখালী উপজেলা থানার আরেকটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
এ বিষয়ে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আসামিকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |