| বঙ্গাব্দ
ad728
ad728

ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবাসহ ৩ মাদককারবারী গ্রেফতার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 17931 বার পঠিত
ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবাসহ ৩ মাদককারবারী গ্রেফতার
ছবির ক্যাপশন: চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে বাসে লুকানো কোটি টাকার হেরোইন ও ইয়াবা উদ্ধার, ৩ মাদককারবারী গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি পশ্চিম) অভিযানে ৮ কেজি হেরোইন, ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাসসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পশ্চিম বিভাগের একটি দল অভিযান চালায়। এসময় জানা যায়, কক্সবাজার থেকে একটি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চট্টগ্রামের দিকে আনা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার পটিয়া ক্রসিং এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন বাসটিকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে শহরের দিকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে বাসটি আটক করে।

আটক করা বাসে তল্লাশি চালিয়ে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. আলী হোসাইন ওরফে আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) এবং মুহাম্মদ রাশেল (৪৯)।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসের পেছনের অংশে বডির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮টি প্যাকেটে মোট ৮ কেজি হেরোইন এবং ৭০টি প্যাকেটে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

পুলিশ জানায়, জব্দকৃত মাদক কক্সবাজার থেকে সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের  করা হয়েছে। এছাড়া তাদের সহযোগী অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আলী হোসাইনের বিরুদ্ধে পূর্বে রাজধানীর হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর