নগরীর ছিন্নমূলস্থ আন-নূর মাদ্রাসা ও এতিমখানায় রঙিন ঘুড়ি ফাউন্ডেশন তাদের ২৪তম মানবিক প্রকল্প “কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি” শীর্ষক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দিকনির্দেশনা ও সঞ্চালনা করেন মোঃ আফাজ উদ্দীন আসিফ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই মহতি উদ্যোগে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য আব্দুল কাদের ইমন, মাঈন উদ্দিন, মাহবুব আলম, মোঃ রিপন, সাধারণ সদস্য স্টিবেন ডায়েজ, ওহিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবু আইমান এবং এলাকার গণ্যমান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
রঙিন ঘুড়ি ফাউন্ডেশন জানায়, ভবিষ্যতেও এতিম ও ছিন্নমূল শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |