| বঙ্গাব্দ
ad728
ad728

ভারতে প্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশি আটক

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 15-11-2025 ইং
  • 57262 বার পঠিত
ভারতে প্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশি আটক
ছবির ক্যাপশন: ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্ত থেকে সাত বাংলাদেশিকে আটক করে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছে।শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন- মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মনিরুলের ছেলে তুফান (২৬), গোপালগঞ্জের মুকসুদপুর থানার কালিনগর গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে দুলালী মণ্ডল (৬৭) এবং বরিশালের আগৈলঝাড়া থানার অধিকারীবাড়ি গ্রামের নিমাই অধিকারীর ছেলে বিকাশ অধিকারী।

বিজিবি জানিয়েছে, মহেশপুর-৫৮ বিজিবির অধীন খোসালপুর বিওপির নায়েব সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে সীমান্ত পিলার-৬০/৮৬-আর এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবি সদস্যরা স্থানীয় তুফান নামে এক দালালকে আটক করে। একই সময় একজন পুরুষ ও চারজন বাংলাদেশি নারীকে আটক করে বিজিবি।

এছাড়া কুমিল্লাপাড়া বিওপির নায়েক মো. আহামেদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার /৫২ আর সংলগ্ন এলাকায় বিজিবির পৃথক টহল দল অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজনকে আটক করে বিজিবি। আটক নারীদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারে সেন্টারে এবং অন্যদের মহেশপুর থানায় সোপর্দ করেছে করেছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক নারীদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক অন্য পুরুষদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর