চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে পাঞ্জেরী ইসলামী ঐক্য পরিষদ।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়া এলাকার বাইতুল মামুর জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি পারভেজ মোশারফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহান মানবিক দায়িত্ব এবং ইবাদত। খাদ্য, বস্ত্র ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজন পূরণে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। তিনি দলমত নির্বিশেষে সবাইকে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর আ ক ম হামিদুল, বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম সিকদার, আলহাজ্ব নুরুল ইসলাম রশিদী, অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. আলমগীর, আমিনুল হক ইমরান, পাঞ্জেরী ইসলামী ঐক্য পরিষদের পরিচালক আ ক ম জাহাঙ্গীর আলম, প্রফেসর হুমায়ুন কবির, সেক্রেটারি অ্যাডভোকেট তারেক আজিজ ও সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতি বছর পবিত্র রমজান মাসে পাঞ্জেরী ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবার প্রায় ৩০টি অসহায় পরিবারের মাঝে মোট ১৭০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া কয়েকজন অসহায় ও বিধবা নারীকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |