সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খতমে কুরআন দোয়া মহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে আয়োজিত শোকসভা সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ। এর আগে সকালে খতমে কুরআন ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শোকসভায় আলোচনায় অংশ নেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুল হক হায়দরী, ড্যাবের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. সারোয়ার আলম, সিনিয়র সহ সভাপতি মুস্তফা নঈম, সহসভাপতি ডেইজি মওদুদ কার্যকরী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিনিয়র সদস্য ড. আব্দুল ওয়াজেদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী আরিচ আহমেদ শাহ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সদস্য মুহাম্মদ আজাদ সহ অন্যরা।
শোকসভায় বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দেশের মানুষের অধিকার রক্ষায় তার ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |