| বঙ্গাব্দ
ad728
ad728

রাঙ্গুনিয়ায় ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ৩ ছাত্র উদ্ধার, স্বস্তি পরিবারে

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 05-04-2026 ইং
  • 19866 বার পঠিত
রাঙ্গুনিয়ায় ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ৩ ছাত্র উদ্ধার, স্বস্তি পরিবারে
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়া মডেল থানার উদ্যোগে উদ্ধার হওয়া তিন ছাত্রকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আরিফুল হাসনাত: চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি: গতকাল শনিবার মাদ্রাসা থেকে বের হওয়ার পর হতে নি-খোঁজ হয় তিন ছাত্র ৷ উদ্বিগ্ন অভিভাবকরা রাঙ্গুনিয়া মডেল থানায় এসে যোগাযোগ ও জিডি করার পর থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন'র নেতৃত্বে সন্দেহজনক বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয়৷ পরিশেষে পুলিশ তাদের উদ্ধার করে৷ এবং তারা সেচ্ছায় পালিয়ে যায় বলে জানা যায় ৷ উদ্ধারকৃত ছাত্রদের আইনি প্রক্রিয়া শেষে সুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

♦️বিস্তারিত:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নি-খোঁজ হওয়া ৩ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের বিশেষ টহল টিম তাদের উদ্ধার করতে সক্ষম হয়। শনিবার (৪ এপ্রিল) বিকেলে নি-খোঁজ হওয়ার পর রাঙ্গুনিয়া মডেল থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেন উদ্বিগ্ন অভিভাবকরা। উদ্ধারকৃত ছাত্রদের আইনি প্রক্রিয়া শেষে সুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে রাঙ্গুনিয়ার পৃথক এলাকা থেকে ওই ৩ মাদ্রাসা ছাত্র নি-খোঁজ হয়। এ ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় যথাক্রমে ১৯০, ১৯১ ও ১৯২ নম্বর জিডি দায়ের করা হয়।  

জিডি হওয়ার পরপরই রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ টহল টিম অভিযানে নামে। রাতভর তৎপরতা চালিয়ে অবশেষে তাদের উদ্ধার করা সম্ভব হয়।  

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, "অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে উদ্ধার অভিযান শুরু করে। ছাত্রদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গুনিয়া থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।"  

সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অভিভাবকরা।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর