| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে সরকারের গণভোট নীতি-বিরোধী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 81006 বার পঠিত
চট্টগ্রামে সরকারের গণভোট নীতি-বিরোধী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: ছাত্রশিবিরের বিক্ষোভ: চট্টগ্রামে সরকারের গণভোট নীতি-বিরোধী মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভোট প্রক্রিয়ার দাবিতে সরব হন।

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল, সোমবার, বন্দর নগরী চট্টগ্রামের মুরাদপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ২নং গেইট মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন এবং চট্টগ্রাম মহানগর উত্তর শাখা সভাপতি মোমিনুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা সরকারের গণভোট সংক্রান্ত নীতিগত কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করে এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভোট প্রক্রিয়ার দাবি জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর