| বঙ্গাব্দ
ad728
ad728

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, উৎসবমুখর পরিবেশে ভোট হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 03-02-2026 ইং
  • 108 বার পঠিত
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, উৎসবমুখর পরিবেশে ভোট হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আগামী জাতীয় নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন আল্লাহ দিলে খুবই ভালো হবে। নির্বাচন নিয়ে আপনাদের কিংবা জনগণের কারও কোনো সন্দেহ থাকার দরকার নেই। নির্বাচন হবে উৎসবমুখর এবং শান্তিপূর্ণ। এটি হবে পুরোপুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।”

তিনি আরও বলেন, এবারের নির্বাচন কেবল দেশবাসীর কাছেই নয়, বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক সাংবাদিকদের কাছেও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। “এ নির্বাচন যে গ্রহণযোগ্য হবে, তা শুধু আপনারা নয়, বিদেশি সাংবাদিকরাও বলতে পারবেন,”—বলেন তিনি।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ‘মব’ নিয়ন্ত্রণ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উদ্বেগ প্রকাশ করেছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “টিআইবি তাদের উদ্বেগ জানিয়েছে। তবে ৫ আগস্টের পর পুলিশের পরিস্থিতি আর আগের মতো নেই।”

তিনি জানান, বর্তমানে পুলিশ বাহিনীর মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত ও সক্ষম। ফলে নির্বাচনের সময় কোনো ধরনের বড় সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আগের নির্বাচনগুলোর তফসিল ঘোষণার পর পরিস্থিতি কেমন ছিল আর এবার কেমন—তা তুলনা করে দেখুন। টিআইবি কেন উদ্বেগ প্রকাশ করেছে, সে সম্পর্কেও আপনাদের কাছেই ভালো তথ্য আছে।”

তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও সরকারের প্রস্তুতির মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর