চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিএমপি ডিবি (উত্তর) বিভাগের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ইদ্রিস প্রকাশ ইব্রাহিম (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইদ্রিস আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই, দস্যুতা, চুরি এবং মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক আইনে মোট ১৮টি মামলা রয়েছে। এছাড়াও একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহবুব কমিশনারের বাড়ি সংলগ্ন রাস্তার মাথা থেকে ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ইদ্রিস কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার নেতৃত্ব ও সম্পৃক্ততায় সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে জনমনে আতঙ্ক বিরাজ করছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |