প্রিপেইড বিদ্যুৎ মিটারে দীর্ঘদিন ধরে চালু থাকা মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের তিনি জানান, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সরকার এই চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী বলেন, “গ্রাহকদের মাঝে এই চার্জ নিয়ে অস্বস্তি ছিল। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করেছি। একটি জনবান্ধব বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল— মিটারের মূল্য পরিশোধ শেষ হওয়ার পরও বছরের পর বছর এই চার্জ আদায় করা হচ্ছে।
এই চার্জ প্রত্যাহারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও দাবি জানানো হচ্ছিল।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারী লাখো গ্রাহক সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |