মিরসরাইয়ে
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১
এর উদ্যোগে পাঠাগার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে
বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে
আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক
যাত্রা শুরু হয়।
সংগঠনের
সভাপতি মো. নূরুন নবীর
সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রচার ও
প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান এবং
সাংগঠনিক সম্পাদক মো. বেলাল।
পবিত্র কোরআন তেলাওয়াত ও
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য
দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের
দ্বিতীয় পর্যায়ে মাদরাসার শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। সবশেষে
স্বপ্নতরী-৭১ পাঠাগার দ্বিতীয়
প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হয়।
স্বপ্নতরী-৭১ এর পক্ষ
থেকে জানানো হয়, এ
পাঠাগার প্রকল্প শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ
থাকবে না; বরং পর্যায়ক্রমে
বিভিন্ন স্কুল, কলেজ ও
মাদরাসায় এটি সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক
আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, খইয়াছরা
ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ
একরামুল হক এবং স্মরণিকা
সংঘের সাধারণ সম্পাদক সাখাওয়াত
হোসেন।
বক্তারা
বলেন, নতুন প্রজন্মকে বই
পড়ার প্রতি আগ্রহী করে
তুলতে ও আলোকিত সমাজ
গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |