কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর জানাজা আজ রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বাদ এশা রাজধানীর বনানী দরবার শরীফ-এ দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষ প্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন।
জানাজায় জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৮ মে) ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় তাকে দাফন করা হবে।
লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তার মৃত্যু হয়।
রোববার বিকেলে তার মরদেহ দেশে আনা হয়। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |