| বঙ্গাব্দ
ad728
ad728

টেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা জব্দ

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 21-01-2026 ইং
  • 139615 বার পঠিত
টেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা জব্দ
ছবির ক্যাপশন: টেকনাফের জালিয়াপাড়া এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে জব্দ করা ইয়াবা।

বুধবার ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক পাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর