| বঙ্গাব্দ
ad728
ad728

তারেক রহমানের ৬১তম জন্মদিনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 20-11-2025 ইং
  • 55786 বার পঠিত
তারেক রহমানের ৬১তম জন্মদিনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। 

মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ১১টায় ফয়েস লেক নুরীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ আপোসহীন সংগ্রাম দেশের গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।” তিনি আরও বলেন, 

“ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।”মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

ছাত্রদল সকল ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।” পরে দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আনাছ, ফখরুল ইসলাম শাহীন, সদস্য আব্বাস উদ্দিন, খুলশী থানা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সুলতান সানি,

পাহাড়তলী থানা ছাত্রদলের আহবায়ক হাসান মোঃ ওয়ালিদ আবির, সদস্য সচিব আসলাম উদ্দিন হিমু, হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন জুয়েল, সদস্য সচিব সামিউল কবির সিয়াম, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক, 

ওমর গণি এমইএস কলেজ ছাত্রদল সভাপতি তারেক আজিজ, পাহাড়তলী কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম শিপনসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর