| বঙ্গাব্দ
ad728
ad728

‎‎সীতাকুণ্ডে ফেরি ঘাট পরিদর্শন এলেন উপদেষ্টা ফাওজুল কবির খান

রিপোর্টারের নামঃ আবদুল আউয়াল মুন্না
  • আপডেট টাইম : 28-08-2025 ইং
  • 86173 বার পঠিত
‎‎সীতাকুণ্ডে ফেরি ঘাট পরিদর্শন এলেন উপদেষ্টা ফাওজুল কবির খান
ছবির ক্যাপশন: ৫০৬ কোটি টাকা ব্যায়ে কুমিরা থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত উপকূলে ৪ কিলোমিটার সড়ক ও বেড়িবাঁধ নির্মাণ

‎বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,  ৫০৬ কোটি টাকা ব্যায়ে কুমিরা থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত  উপকূলে ৪ কিলোমিটার সড়ক ও বেড়িবাঁধ নির্মানের প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে থাকবে সূরক্ষা ওয়াল ও স্লুইসগেট। যাতে করে উপকূলের জমিগুলো লবনাক্ত পানি ঢুকতে না পারে। কৃষি কাজের আবাদ হয়। এই সড়ক দিয়ে সকল গাড়ি ও মানুষ নির্ভিঘ্নে চলাচল করবে। এ সকল উন্নয়নমূলক কাজগুলো যেন স্থায়ীত্ব হয় সেদিকে মনযোগী হতে বলেন তিনি। বাঁশবাড়িয়া-সদ্বীপ ফেরিঘাট এলাকাকে ঘিরে অর্থনৈতিক বিনিয়োগের হাব করার চেষ্টা চলছে। ইতিমধ্যে এ এলাকায় একটি এলএনজি টার্মিনাল করা যায় কী না সার্ভে করা হয়েছে ।

শনিবার বিকেলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট পরিদর্শন শেষে নির্দেশনামূলক কথা বলেন উপদেষ্টা। 

তিনি আর বলেন, চলতি বর্ষা মৌসুমে নব নির্মিত বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সংষ্কার করা হয়েছে।  

‎ফেরিতে বাস যাত্রীদের সব সময় অগ্রধিকার থাকবে। পন্যবহরণকারী গাড়িগুলো পযায়ক্রমে যাবে। 

‎তিনি আরও বলেন, শুধু সন্দ্বীপ –বাঁশবাড়িয়া নয় ফেরিঘাটের হচ্ছে, মহেশখালী, কুতুবদিয়া,  হাতিয়াসহ বিভিন্ন স্থানে। যাতে জনগণ স্বাচ্ছন্দে নিজভূমিতে যেতে পারে। দূর্ভোগ পোহাতে না হয়। 

‎অথচ গত ৫০ বছরে উপকূলের মানুষ যাতায়াত করার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যারা দায়িত্বে ছিলেন তারা তা করেনি।  মানবিক এ কাজ থেকে বিরত ছিল তারা। ফেরি চলাচল নির্ভিঘ্ন করতে আগামী এক মাসের মধ্যে ড্রেজিং কাজ শেষ করতে হবে বলে জানান তিনি।

‎এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশল স্বপন কুমার বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী তানজীর আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, বিআইডব্লিউটিএ

‎চেয়ারম্যান, বিআইডব্লিউটিসি, চট্টগ্রাম পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর