| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার পূজা মন্ডপ পরিদর্শন

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 30-09-2025 ইং
  • 110102 বার পঠিত
চট্টগ্রামে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার পূজা মন্ডপ পরিদর্শন
ছবির ক্যাপশন: চট্টগ্রামে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার পূজা মন্ডপ পরিদর্শন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের  উপদেষ্টা  ফারুক ই আজম (বীর প্রতীক) আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে  চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি সার্বিক আইনশৃঙ্খলা ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মহানগরীর পতেঙ্গা, কোতোয়ালী এবং পাঁচলাইশ এলাকায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং ঐক্য ধরে রাখার মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে  উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনের ড. মো: জিয়াউদ্দীন, চট্টগ্রামের জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) মো: কামরুজ্জামান,  আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর