| বঙ্গাব্দ
ad728
ad728

এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 23-09-2025 ইং
  • 101819 বার পঠিত
এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ছবির ক্যাপশন: এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা এবং দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে এনসিপি চট্টগ্রাম মহানগর অঙ্গসংগঠন উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়

প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি চেরাগি পাহাড় মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর বিদেশের মাটিতে একের পর এক হামলা হচ্ছে, যা সরকারের ব্যর্থতাকে স্পষ্ট করছে তারা বলেন, “দেশে ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে হওয়া মামলাগুলোয় আসামিদের জামিন দেওয়া হচ্ছে জামিনে মুক্ত হয়ে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার আহতদের হুমকি দিচ্ছে দেশের ভেতরে যেমন ঘটনা ঘটছে, এখন দেশের বাইরেও একই চিত্র দেখা যাচ্ছে

বক্তারা আরও বলেন, পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর দায়িত্ব সরকারের এজন্য সরকারের সর্বস্তরে এখনো রয়ে যাওয়া ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা

মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তি শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর