শেখ শফিউদ্দিন সহল,(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ১২ অক্টোবর। তবে নানা দাবি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করেছে।
তারিখ
পরিবর্তনের কারণ
পূজার
ছুটির পরপরই ১২ অক্টোবর
ভোটগ্রহণের দিন নির্ধারণকে ঘিরে
শুরু থেকেই আপত্তি জানিয়ে
আসছিল বিভিন্ন ছাত্র সংগঠন ও
পদপ্রার্থীরা। তাদের অভিযোগ
ছিল, প্রচারণার জন্য যথেষ্ট সময়
পাওয়া যাচ্ছে না।
এছাড়া ১০ অক্টোবর বিসিএস
পরীক্ষা থাকায় অনেক প্রার্থীর
অংশগ্রহণের ক্ষেত্রে সমস্যার আশঙ্কা দেখা দেয়।এমন পরিস্থিতি
বিবেচনায় নিয়েই ভোটের তারিখ
পরিবর্তনের ঘোষণা দিল নির্বাচন
কমিশন।
নির্বাচন
কমিশনের ব্যাখ্যা
প্রধান
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন
বলেন,
“২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায়
সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী প্রচারণার সময় বৃদ্ধির অনুরোধ
জানান। তাদের মতামত
এবং বিসিএস পরীক্ষার বিষয়টি
বিবেচনা করে আমরা নির্বাচন
কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি চাকসু নির্বাচন
১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর অনুষ্ঠিত
হবে।”
শিক্ষার্থীদের
প্রতিক্রিয়া
তারিখ
পরিবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বেশিরভাগ
প্রার্থী ও শিক্ষার্থী।
তাদের মতে, প্রচারণার জন্য
অতিরিক্ত তিন দিন সময়
পাওয়া যাবে বলে নির্বাচনী
পরিবেশ আরও প্রাণবন্ত হবে।
তবে কেউ কেউ মনে
করছেন, টানা ছুটির পর
বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি
নিশ্চিত করাই এখন বড়
চ্যালেঞ্জ।
প্রেক্ষাপট
চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত
হয়েছিল ১৯৯০ সালে।
দীর্ঘ বিরতির পর সপ্তমবারের
মতো এ নির্বাচনকে ঘিরে
ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা
দিয়েছে। এবার কেন্দ্রীয়
সংসদের মোট ২৬টি পদে
প্রতিদ্বন্দ্বিতা করবেন শতাধিক প্রার্থী।
নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত নতুন তারিখ অনুযায়ী প্রার্থীদের প্রচারণা, ভোটগ্রহণ ও ফল ঘোষণার সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সিএইচডি-পিআর
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |