| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচী সফলভাবে সম্পন্ন

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 01-11-2025 ইং
  • 67846 বার পঠিত
চট্টগ্রামে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচী সফলভাবে সম্পন্ন
ছবির ক্যাপশন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কর্মসূচী জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম, অক্টোবর ২০২৫: সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে এই বছর ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচী পালিত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কর্মসূচী জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 

কর্মসূচীতে অংশগ্রহণ ও সমর্থনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।

কর্মসূচীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেসরকারি বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ,

সিএসসিআরসহ শহরের বিভিন্ন স্থাপনা ও সড়ক-পথে পিংক রঙের প্ল্যাকার্ড স্থাপন করা হয়েছে। এছাড়াও, সিটি কর্পোরেশনের ডিজিটাল বিলবোর্ডে সচেতনমূলক শ্লোগান এবং বক্তব্য প্রচারিত হয়েছে।

কর্মসূচীর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মহিলা পুলিশ ও অসংখ্য ছাত্রী শিক্ষিকাদের উদ্দেশ্যে সচেতনতা সভা ও নিজে নিজে স্তন পরীক্ষার বাস্তব প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ক্লাব, রোটারি, ইনার হুইল, লায়ন্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও এনজিও প্রতিষ্ঠানও এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থাকে। প্রাথমিক অবস্থায় রোগ সনাক্ত হলে নিরাময়ের হার ৯৫% পর্যন্ত হতে পারে। 

বাংলাদেশের সমাজ ব্যবস্থা রক্ষণশীল হওয়ায় নারী অনেক সময় স্তনের সমস্যা প্রকাশ করতে ভয় পান। এজন্য সমগ্র সমাজকে সচেতন করতে সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া ব্রেস্ট ক্যান্সার সম্পর্কিত কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য, সচেতনতা ও নিরাপদ নগরী নির্মাণে একত্রে কাজ করার অঙ্গীকার করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর