| বঙ্গাব্দ
ad728
ad728

তেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ পাচারকারী আটক

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 04-04-2026 ইং
  • 21198 বার পঠিত
তেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ পাচারকারী আটক
ছবির ক্যাপশন: পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতদের মধ্যে ৪ জন বাঙালি এবং ৮ জন রোহিঙ্গা বলে জানা গেছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ বিশেষ অভিযান পরিচালনা করে। পরে দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত বোটটি ব্যবহার করে মানবপাচারকারীরা ১৫০ থেকে ২০০ জন মানুষকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। তবে সময়োপযোগী গোয়েন্দা তৎপরতা ও সফল অভিযানের মাধ্যমে সেই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

জব্দকৃত মালামাল এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর