| বঙ্গাব্দ
ad728
ad728

পটিয়ার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এনাম এমপি

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 15-03-2026 ইং
  • 98486 বার পঠিত
পটিয়ার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এনাম এমপি
ছবির ক্যাপশন: পটিয়ায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দেন এমপি এনামুল হক এনাম।

চট্টগ্রামের পটিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকাল ৩টায় পটিয়া পৌরসভার ইন্দ্রপোল এলাকার মীনা কনভেনশন হলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর এবং সঞ্চালনা করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পটিয়ার জনগণ দীর্ঘ দেড় যুগ ধরে গণতন্ত্রের স্বাদ থেকে বঞ্চিত ছিলেন। তৎকালীন সরকারের দমন-পীড়নের কারণে জনগণকে কঠিন সময় পার করতে হয়েছে। বিএনপি সবসময় জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, “পটিয়াবাসী আমাকে ভালোবেসে বিপুল ভোটে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি পটিয়ার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের কল্যাণে জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো।”

এনামুল হক এনাম এমপি বলেন, পটিয়ায় কোনো ধরনের অন্যায়, অবৈধ কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি কিংবা মাদক ব্যবসা বরদাস্ত করা হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক এবং পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহেরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া পটিয়ার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন বিএনপি, পৌরসভার ৯টি সাংগঠনিক ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর