চবি প্রতিনিধি : রংপুর ডিভিশন স্টুডেন্টস ইউনিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’ আন্দোলনে সংহতি জানিয়ে রবিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সমিতির সাবেক সভাপতি মাইনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন আহসান হাবীব (ছাত্র উপদেষ্টা, রংপুর জেলা),মাহবুবুর রহমান (সহ-সভাপতি, রংপুর জেলা), রাব্বি (সাধারণ সম্পাদক, নীলফামারী), হাবিব (ঠাকুরগাঁও), রাসেল আহমেদ (লালমনিরহাট), রাকিব (দিনাজপুর), সোহাগ আলম (সভাপতি, পঞ্চগড় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন), খোরশেদ আলম (সাধারণ সম্পাদক, পঞ্চগড়), আব্দুর রহিম (লালমনিরহাট) ও প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তা নদী উত্তরবঙ্গের প্রাণ, এই নদীর পানি বাংলাদেশের কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় উত্তরাঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খরার মৌসুমে সেচের পানি না পেয়ে ফসল নষ্ট হচ্ছে, অপরদিকে বর্ষায় অতিরিক্ত পানি প্রবাহে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। ফলে উত্তরবঙ্গের মানুষের জীবিকা, শিক্ষা, ও সামগ্রিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বক্তারা তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন ও নদীভিত্তিক টেকসই উন্নয়ন নীতির দাবি জানান।
আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন বং সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও গাইবান্ধা জেলা সমিতির উপদেষ্টা কৌশিক আহমেদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদ বিন হাবিব, নবনির্বাচিত সহ-সাধারণ আয়ুবুর রহমান তৌফিক।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন গাইবান্ধা অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তাদির রহমান মুনিম, যিনি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য সরকারের নিকট দাবি জানান এবং উত্তরবঙ্গবাসীর সাথে সংহতি প্রকাশের জন্য শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজয় চব্বিশ হলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সাদিয়া। মানববন্ধনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রংপুর জেলা সমিতির সভাপতি ফিরোজ হাসান, লালমনিরহাট জেলা সমিতির সভাপতি জাহিদ, এবং আরও অনেকে।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন শেষে মশাল প্রজ্জ্বলন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে কাটাপাহাড় হয়ে জিরো পয়েন্টে মিছিলের সমাপ্তি হয়।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |