চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)–এর দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জনকে আটক করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই এহেছান মাহাবুব, এসআই রাশেদুল ইসলাম, এসআই আল আমিনসহ সঙ্গীয় ফোর্স কাজীর দেউরী কাজী পাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ২০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ১২,২৯০ টাকা এবং তিনটি তাসের বান্ডেল (মোট ১৫৬টি তাস) জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-৬৫/২০২৬, তারিখ ২৩/০২/২০২৬, সিএমপি অধ্যাদেশ ১৯৭৮-এর ৯৪/১০৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |