| বঙ্গাব্দ
ad728
ad728

নাট্যকর্মী মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঢাবি শিক্ষক গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 26-04-2026 ইং
  • 63797 বার পঠিত
নাট্যকর্মী মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঢাবি শিক্ষক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: মিমোর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী।

রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো (২৬)-র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী-কে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকাল আটটার দিকে পরিবারের সদস্যরা মিমোর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সাধারণত তিনি দরজা খোলা রেখেই ঘুমাতেন বলে স্বজনরা জানান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমোর মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে মিমোর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় সুদীপ চক্রবর্তীকে আসামি করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

একই ঘটনায় উম্মে হানি নামে মিমোর এক সহপাঠীকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মৃত্যুর আগে শনিবার গভীর রাতে সুদীপ চক্রবর্তীর সঙ্গে প্রায় ছয় মিনিট কথা বলেন মিমো। পরে ওই কল হিস্ট্রি মুছে ফেলার অভিযোগও উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, মিমো মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন। সেখানে সুদীপ চক্রবর্তী ও হানির নাম উল্লেখ করা হয়েছে। চিরকুটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভাল থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’

মিমোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক। এক শোকবার্তায় তিনি বলেন, এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোকে আচ্ছন্ন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

নাট্যকর্মী হিসেবে পরিচিত মিমো বিভিন্ন নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নির্দেশনা ও মঞ্চকর্মেও তার অংশগ্রহণ ছিল বলে সহকর্মীরা জানিয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে দেশের নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর