| বঙ্গাব্দ
ad728
ad728

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, ভবিষ্যৎ গড়ার আহ্বান এমপির

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 05-04-2026 ইং
  • 82970 বার পঠিত
শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, ভবিষ্যৎ গড়ার আহ্বান এমপির
ছবির ক্যাপশন: ‘তরুণ বাংলাদেশ’-এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সুফিয়ান।

চট্টগ্রাম-৯  (কেতোয়ালী) আসনের জাতীয় সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার এখন জনগণের কল্যাণেই সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, জনগণের সমস্যা খুঁজে খুঁজে বের করে তা সমাধান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিখাতসহ সব ক্ষেত্রে উন্নয়ন-অগ্রগতির লক্ষ্যে কাজ করছি। ইতোমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুাযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কারও কাছে ধর্না দিতে হবে না, কারও কাছে তদবির করতে হবে না। প্রকৃত দরিদ্র মানুষের হাতে সেই কার্ড তুলে দেওয়া হবে। সরকার যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের কাজ শুরু করেছে; নতুন শিক্ষাব্যবস্থায় দেশের নতুন প্রজন্ম আধুনিক, নৈতিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে। পর্যায়ক্রমে জনগণের সব ধরনের মৌলিক সমস্যার সমাধান করা হবে।

তিনি গতকাল ০৩ এপ্রিল, শুক্রবার, বিকালে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ময়দার মিল মোড় এলাকায় আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন 'তরুণ বাংলাদেশ' এর উদ্যোগে সার্বজনীন শিক্ষা কর্মসূচি ২০২৬ এর আওতায় শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

তরুণ বাংলাদেশ এর সভাপতি মোঃ জায়েদ উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশু, বিএনপি নেতা ইয়াকুব চৌধুরী নাজিম, আক্তার সওদাগর, গিয়াসউদ্দিন ভূঁইয়া, রিমা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান কেবল কিছু বই-খাতা বা উপকরণ পাওয়ার একটি আনুষ্ঠানিকতা নয়—এটি তোমাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। একজন সংসদ সদস্য হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি জাতির প্রকৃত শক্তি তার শিক্ষিত তরুণ প্রজন্মের মধ্যেই নিহিত। তোমাদের হাতে যে উপকরণ তুলে দেওয়া হচ্ছে, তা তোমাদের জ্ঞানের দরজা খুলে দেবে, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস জোগাবে। মনে রেখো, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং নিজেকে একজন সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য।

তিনি বলেন, তোমাদের প্রতি আমার আহ্বান—এই সুযোগকে কাজে লাগাও, সময়কে মূল্য দাও এবং নিয়মিত অধ্যবসায়ে মনোযোগী হও। তোমাদের প্রতিটি ছোট সাফল্য একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তোমাদের হাতেই গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমি নির্বাচনী গণসংযোগকালে আপনাদের কথা দিয়েছিলাম নির্বাচিত হলে এমপি নয়; আপনাদের সেবক হিসেবে সব সময় পাশে থাকবো, ইনশাআল্লাহ আমি আমার সেই কথা রাখব। আমি জনগণের সেবক হিসেবে সব সময় আপনাদের জন্য কাজ করে যাবো। বাকলিয়া এলাকায় অনেক ধরনের সমস্যা রয়েছে। এখানে শিক্ষা ব্যবস্থা দুর্বল, স্বাস্থ্যসেবা ভালো নয়, মাদকের কারবারের দুর্নাম আছে। এসব বিষয় আমার জানা আছে। আমি এগুলোর সমাধান করবো। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর