| বঙ্গাব্দ
ad728
ad728

গভীর সমুদ্রে ভাসমান বোটসহ ১৪ জেলেকে উদ্ধার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 21-05-2026 ইং
  • 78 বার পঠিত
গভীর সমুদ্রে ভাসমান বোটসহ ১৪ জেলেকে উদ্ধার
ছবির ক্যাপশন: সমুদ্রে ভাসমান ফিশিং বোট উদ্ধার করে কোস্ট গার্ড।

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সমুদ্রসীমায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাডারের মাধ্যমে একটি বোটকে ভাসমান অবস্থায় শনাক্ত করে।

পরে কোস্ট গার্ড সদস্যরা বোটটির কাছে গিয়ে জানতে পারেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে বোটটি গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং সেটি কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় তিন দিন ধরে ভাসতে থাকে।

পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকৃতদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া বোট ও জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংস্থাটি আরও জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা, নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর