চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কোলাপাড়া এলাকায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং নর্থ আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ (নাহার) এর সহযোগিতায় সম্প্রতি কোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন দুস্থ ও শীতার্থদের হাতে কম্বল তুলে দেন। এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ফাউন্ডেশনের কর্ণধার মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, “একে একে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে আমাদের ভালোবাসার উপহার। শীতার্ত ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সবসময় কাজ করে যাবে।”
কর্মসূচির শেষে আয়োজকরা জানান, মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটেছে, তা ফাউন্ডেশনের পথচলার মূল অনুপ্রেরণা। তারা সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন, সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, সহানুভূতিশীল ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |